গোপালগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের মুকসুদপুরে বাল্য বিয়ে পড়াতে যাওয়ায় এক নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে হয়নি।
বুধবার সালিনাবক্সা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই রায় দেয়।
দণ্ডিত কাজীর নাম- আবুল হোসেন (৩৫)।
মুকসুদপুর থানার ওসি কে এম লিয়াকত আলী সাংবাদিকদের জানান, দুপুর ১টার দিকে উপজেলার ভাবরাসুর গ্রামের মজিবরের ছেলে রকিবুল (২০) পাশের সালিনাবক্সা গ্রামের সিরাজ শেখের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে তাছমিনাকে (১৩) বিয়ে করতে আসে।
কাজী বিয়ে পড়ানোর জন্য কনের বাড়ি আসেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে কাজীকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৮ ঘ.
bdnews24