২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৫৪ বিএনপি নেতা-কর্মীর জামিন

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীসহ সহযোগী সংগঠনের ৫৪ নেতা-কর্মী পুলিশের দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 09:32 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীসহ সহযোগী সংগঠনের ৫৪ নেতা-কর্মী পুলিশের দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন। বুধবার সকালে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক হাসান মাহমুদুল ইসলাম তাদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। কোর্ট পরিদর্শক মো. মন্নাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গত ১৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে 'উচ্ছেদের' প্রতিবাদে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করে। এতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিএনপি ও সহযোগী সংগঠনের ৮৩ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা দেড়শতাধিক জনের বিরুদ্ধে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২৩ ঘ.