২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সংঘর্ষে আহত ১৫

বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে নড়াইলে সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 10:51 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

নড়াইল, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে নড়াইলে সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে শওকত মোল্লা (৪৫), হাবিব মোল্লা (৫২), কুটি মিয়া (৩৫), ইকরাম (৩২), ফেরদৌস (২৮) ও সাবুকে (৩২) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দিঘলিয়া গ্রামের শওকত মোল্লা ও হাবিব মোল্লার মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সকালে শওকত মোল্লার লোকজন ওই জমির ধান কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে দুপক্ষই দেশি অস্ত্র ব্যবহার করে। এসআই দেলোয়ার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৬৪৪ ঘ.