জান্নাতুল ফেরদাউস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ শিক্ষাবর্ষের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সরকার বিনামূল্যের বই পৌঁছে দিতে পারবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
জানা গেছে, এখন পর্যন্ত প্রাথমিকের মাত্র ৩৬ দশমিক ৯২ শতাংশ বই জেলা ও উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে। বাকি বই ৩০ নভেম্বরের মধ্যে সরবরাহ করার সময় নির্ধারিত থাকলেও তা হচ্ছে না।
এই বিপুল সংখ্যক বই নির্ধারিত সময়ে জেলা উপজেলা পর্যায়ে সরবরাহে ব্যর্থতার কারণে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবর্ষের প্রথম দিনে বিনামূল্যে বই তুলে দেওয়ার ব্যাপারে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
কেন এ ধরনের সমস্যা হলো
bdnews24