২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নাগরিকও ভোটার তালিকায়

কক্সবাজারে রোহিঙ্গার পর এবার মৌলভীবাজারে ভোটার তালিকায় পাওয়া গেছে ভারতীয়ের নাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 10:28 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে রোহিঙ্গার পর এবার মৌলভীবাজারে ভোটার তালিকায় পাওয়া গেছে ভারতীয়ের নাম। জুড়ী উপজেলার ২ নম্বর পূর্ব জুড়ি ইউনিয়নের ছোট ধামাই গ্রামে ছবিসহ ভোটার তালিকায় ১০ ভারতীয় সনাক্ত হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) অনুসন্ধানে। তারা ভারতের আসামের বিদ্রোহী সংগঠন উলফার সদস্য বলেও পুলিশের সন্দেহ। গত ২০ অক্টোবর জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) নির্বাচন কমিশনে এক প্রতিবেদনে জানান, পুলিশের তদন্তে প্রমাণিত হয়েছে ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছে ১০ জন ভারতীয় নাগরিক। এরা হলেন- চাওথোই সিংহ (ভোটার নম্বর ০৩৯০), নানাও দেবী (ভোটার নম্বর ০২৫০), রোমি সিংহ (ভোটার নম্বর ০৩৬৩), ববিতা দেবী (ভোটার নম্বর ০২৭৩), মানান শর্মা (ভোটার নম্বর ০১৯৪), বেনু সিংহ (ভোটার নম্বর ০১৯৪), উলেন সিংহ (ভোটার নম্বর ০০৬৬), শৈলেজা (ভোটার নম্বর ০০৭১), জাইকায়া সিংহ (ভোটার নম্বর ০০৮০) ও ধনী সিংহ (ভোটার নম্বর ০৪২)। মৌলভীবাজারের পুলিশ সুপার হারুনুর রশীদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছবিসহ ভোটার তালিকায় ছোট ধামাইয়ের ঠিকানার ওই ১০ জনই ভারতীয় নাগরিক। সরেজমিন গিয়ে তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দেওয়া ঠিকানায় তাদের কেউই থাকেন না।" জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব জুড়ি ইউনিয়নের বড় ধামাই গ্রামের আদর উদ্দিন নামে এক ভোটার অক্টোবরে ভারতীয়দের ভোটার তালিকাভুক্ত হওয়ার অভিযোগ করেন। "এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার তদন্তেও দেখা গেছে তারা ভারতীয় ও উলফা সদস্য", বলেন তিনি। কী করে নিশ্চিত হলেন তারা উলফা সদস্য- জানতে চাইলে এই নির্বাচন কর্মকর্তা বলেন, "বিশেষ শাখার তদন্তে তা জানা গেছে।" এরা উলফা সদস্য কিনা- জানতে চাইলে পুলিশ সুপার বলেন, "উলফা সদস্য হতে পারে- এমন ধারণা করা হচ্ছে। তবে তারা ভারতীয় নাগরিক, তা নিশ্চিত।" ভারতীয় নাগরিক হয়েও তালিকাভুক্ত হওয়ায় সংশ্লিষ্টদের ভোটার তালিকা থেকে বাদ দিতে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনকে সুপারিশ করে পুলিশ। এরপর গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয় বিষয়টি খতিয়ে দেখতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগের বিষয়ে মাঠপর্যায়ের প্রয়োজনীয় মতামত পাওয়ার পর সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনে তা উপস্থাপন করা হবে, কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।" ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, সিনিয়র সহকারী সচিব ইসরাইল হোসেন স্বাক্ষরিত ইসির নির্দেশনায় বলা হয়েছে