২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 05:59 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

গাজীপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা থেকে ময়মনসিংহ অভিমুখী ট্রেনটি শ্রীপুর উপজেলার কাওরাইদের নতুন বাজার এলাকায় মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে লাইনচ্যুত হয়। চলন্ত ট্রেনের পেছনের তিনটি মালবাহী বগি পড়ে যায়। এতে ৫০ জনেরও বেশি লোক আহত হয়। এ দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে