ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়কে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ রোববার কোলকাতায় সিদ্ধার্থ শঙ্করের বাড়িয়ে গিয়ে শ্রদ্ধা জানান।
হানিফ ও মৃণাল রোববার সকালে কোলকাতা যান এবং শঙ্করের বেলতলার বাসভবনে তার মরদেহে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ এবং পররাষ্ট্র্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ সময় কলাকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
পরে হানিফ ও মৃণাল প্রয়াত মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১২৬ ঘ.
bdnews24