২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়খালীতে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

নোয়াখালী, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় বন্ধন (২২) নামের এই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। বন্ধন ওই এলাকার মিশরী বালার ছেলে বলে জানিয়েছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি এ কে এম মঞ্জুরুল আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার বখাটে সেলিম গত বৃস্পতিবার সকালে মিশরী বালা মজুমদারকে ৫শ টাকা দিয়ে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। মিশরী বালা এতে রাজি না হওয়ায় শনিবার সন্ধ্যায় তার ছেলে বন্ধনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে সেলিম (৩৮) ও তার দুই সহযোগী আনোয়ার (২২) ও মফিজ (২৪)। এরপর তারা বন্ধনের মুখে কীটনাশক ঢেলে দেয়। ওসি জানান, খবর পেয়ে পরিবারের লোকজন বন্ধনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। বন্ধনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মিশরী বালা বাদি হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৭০৬ ঘ.