ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্মুদ্রিত সংবিধানের শুরুতেই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ও মুজিব নগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বৃহস্পতিবার সংবিধান দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
রাজধানীর বিলিয়া মিলনায়তনে ''৭২-এর সংবিধানের বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় সংশোধনী' শীর্ষক এ আলোচনার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
আইনমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ করা হবে। পুনর্মুদ্রিত সংবিধান পর্যালোচনা করে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি প্রয়োজন হলে তা সংশোধন করবে।
গত ২ ফেব্র"য়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পঞ্চম সংশোধনী বাতিলের চূড়ান্ত রায় দেয়। সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী উচ্চ আদালত বাতিল করার পর সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গত ৩০ সেপ্টেম্বর আদালতের পঞ্চম সংশোধনী বাতিল রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণে সরকারের প্রতি আহ্বান জানান ।
এরপর আইনমন্ত্রী শফিক আহমেদ গত সপ্তাহে জানান, রায়ের আলোকে পরীক্ষ-নিরীক্ষা শেষ হলেই সংবিধান পুনমুর্দ্রণের কাজ শুরু হবে।
শফিক আহমেদ বলেন, "সংবিধান এখন কী অবস্থায় আছে তা জানব যখন তা পুনর্মুদ্রণ হবে। পুনর্মুদ্রণ করে সংসদে দেব, সংবিধান সংশোধন কমিটিকে দেব
bdnews24