২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় ফকির ওরফে হৃদয় (১২) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 08:01 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগ থানা এলাকায় ফকির ওরফে হৃদয় (১২) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মান্ডা ল্যাবটা ফকিরের গলির বালুর মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হৃদয়কে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, হৃদয় কারওয়ান বাজার এলাকায় শ্রমিক হিসেবে কাজ করত। থাকতো কদমতলী ঝিলপাড়ে মনির আলীর বস্তিতে। সে সম্ভবত নানা অপরাধমূলক কাজে জড়িত ছিল। তিনি বলেন, "টাকা-পয়সার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৪০০ ঘ.