২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালেপুরে গ্যাস লাইনে দুটি ভাল্ব বন্ধ

সাভারে আমিনবাজারের কাছে সালেপুর সেতুর নিচে তুরাগ নদীতে ফেটে যাওয়া গ্যাস পাইপলাইনের দুটি ভাল্ব বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে রাজধানীর মিরপুর ও শ্যামলী এলাকায় গ্যাসের চাপ কমে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 09:49 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

সাভার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে আমিনবাজারের কাছে সালেপুর সেতুর নিচে তুরাগ নদীতে ফেটে যাওয়া গ্যাস পাইপলাইনের দুটি ভাল্ব বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে রাজধানীর মিরপুর ও শ্যামলী এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। তিতাস গ্যাসের অ্যাসিসট্যান্ট টেকনিক্যাল অফিসার আমানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সেতুর দুই দিকে পাইপলাইনটির দুটি ভাল্ব দুপুর পৌনে ১টার দিকে বন্ধ করে দেওয়া হয়। এজন্য মিরপুর ও শ্যামলী এলাকায় গ্যাসের চাপ কিছুটা কমেছে। তবে মোহাম্মদপুরের বিকল্প পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সোমবার সকালে সালেপুর সেতুর নিচে পাইপলাইনটি ফেটে পানির নিচ থেকে বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসছিলো। এর আগের দিন রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই সেতুর পাশ দিয়ে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বৈশাখী পরিবহনের একটি বাস তুরাগ নদীতে পড়ে যায়। গ্যাসের বুদবুদ বের হওয়ার সময় সেখানে উদ্ধার তৎপরতা চলছিলো। তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক আব্দুল আজিজ সকাল সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে গ্যাসের পাইপলাইনে লিক হওয়ার খবর পেয়ে আমাদের টিম সেখানে গেছে। নিকটবর্তী ভাল্ব