২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর পরিস্থিতির উন্নয়নে নয় দফা সুপারিশ

চট্টগ্রাম বন্দরের ক্রমাবনতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে নয় দফা সুপারিশ করেছে বন্দর ব্যবহারকারীদের সমন্বয়ে গঠিত মনিটরিং কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের ক্রমাবনতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে নয় দফা সুপারিশ করেছে বন্দর ব্যবহারকারীদের সমন্বয়ে গঠিত মনিটরিং কমিটি। সোমবার চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে মনিটরিং কমিটির কো-কনভেনর ও চেম্বার সিনিয়র সহ-সভাপতি এম এ সালামের সভাপতিত্বে কমিটির প্রথম সভায় এসব সুপারিশ পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- রপ্তানি পণ্যের কন্টেইনারের জন্য বন্দরের নির্ধারিত স্থান বরাদ্দ, অমদানি পণ্যের কন্টেইনার দ্রুত স্থানান্তরের জন্য সার্বক্ষণিক ট্রেইলারের ব্যবস্থা এবং বন্দরের যন্ত্রপাতি স্বল্পতার কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি বন্দর ব্যবহারকারীদের উপর না চাপানো। সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ প্রতিনিধি এ এম চৌধুরী সেলিম ও আবদুল মান্নান রানা, বিকেএমইএ প্রতিনিধি শওকত ওসমান, সিএন্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম যুগ্ম-সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু ও বন্দর বিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার, শিপিং এজেন্টস প্রতিনিধি ও চেম্বার পরিচালক ওয়াসিউর রহমান চৌধুরী ও আহসানুল হক চৌধুরী এবং বিএমএসএ'র প্রতিনিধি ও চেম্বার পরিচালক নাসিরউদ্দন আহমেদ চৌধুরী। জাহাজীকরণে আমদানি-রপ্তানিকারকদের নিজস্ব যন্ত্রপাতি ব্যবহারের সুয়োগ দেওয়ার সুপারিশ করে বন্দর ব্যাবহারকারীরা সভায় বলেন, বন্দরের যন্ত্রপাতি স্বল্পতার কারণে জাহাজের বিলম্ব হলে বন্দর র্র্কতৃপক্ষকে এর ক্ষতিপূরণ দিতে হবে। গত ২৬ সেপ্টেম্বর চেম্বারে অনুষ্ঠিত বন্দর ব্যবহারকারীদের এক গোল টেবিল বৈঠকে বন্দরের ক্রমাবনতিশীল পরিস্থিতির জন্য নৌ মন্ত্রী ও বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন আওয়ামী লীগের সাংসদ ও চেম্বার সভাপতি এম এ লতিফ। ওই বৈঠকে বন্দর পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন পেশের জন্য চেম্বারের সভাপতি এম এ লতিফকে সভাপতি করে নয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটি গঠন করা হয়। এরপর গত শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে বিজিএমইএ, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ ও দৈনিক পূর্বকোণ আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বন্দর ব্যবহারকারীদের তোপের মুখে পড়েন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। ওই গোল টেবিল বৈঠকে বন্দর ব্যবহারকারীরা বন্দরের এই অবনতিশীল পরিস্থিতির জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির হস্তক্ষেপকে সরাসরি দায়ী করলেও নৌ-মন্ত্রী তা অস্বীকার করেন। জবাবে মন্ত্রী তাদের বলেন, "কমিটির কাজ সুপারিশ করা। এদের হস্তক্ষেপ আমার মন্ত্রণালয়ে চলে না। বিধি অনুযায়ী কমিটির সদস্যরা পরামর্শ দেন মাত্র