২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসে বাদপড়া আরো ৬৫২ জনকে নিয়োগের নির্দেশ

২৭তম বিসিএস এ প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ আরো ৬৫২ জনকে জ্যেষ্ঠতার ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 08:14 AM

Updated : 24 Aug 2022, 06:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএস এ প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ আরো ৬৫২ জনকে জ্যেষ্ঠতার ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ মঙ্গলবার নিয়োগের এ আদেশ দেয়। ২০০৭ সালের ২১ জানুয়ারি চূড়ান্ত ফল প্রকাশের পর দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফল বাতিল করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে এর ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এতে প্রথমবার উত্তীর্ণ ১ হাজার ২২ জন বাদ পড়েন। তাদের মধ্যে অনেকে আদালতে গেলে গত বছরের ১১ নভেম্বর ১৬৯ জনকে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। তার সঙ্গে এখন আরো ৬৫২ জন যোগ হলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৪০৮ ঘ.