২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা

গাজীপুরে সোমবারের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 06:54 AM

Updated : 24 Aug 2022, 06:24 PM

গাজীপুর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সোমবারের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে। পুলিশ জানায়, জয়দেবপুর থানায় সোমবার রাতে দায়ের করা মামলা দুটির একটিতে আসামি করা হয়েছে অজ্ঞাত সংখ্যক জনতাকে। অপর মামলায় আসামি করা হয়েছে অনাবিল পরিবহনের বাসচালককে। সোমবার সকালে বোর্ডবাজার এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হলে স্থানীয় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং ১৫টি গাড়িতে আগুন এবং অর্ধশত গাড়ি ভাংচুর করে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান হামিদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেআইনিভাবে সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর ও আগুন দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা কয়েকশ জনতাকে আসামি করে একটি মামলা হয়েছে।" জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান এ মামলাটি করেন। "বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে প্রাণহানি ঘটানোয় অনাবিল পরিবহনের বাসের অজ্ঞাত চালকের বিরুদ্ধে অপর মামলাটি করা হয়", বলেন পুলিশ কর্মকর্তা হামিদ। এ মামলায় বাদি হয়েছেন মহাসড়ক পুলিশের নাওজোর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আব্দুল কাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.