২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে দারোয়ান খুন

রাজধানীর পল্লবীতে বুধবার সকালে সন্ত্রাসীর গুলিতে এক দারোয়ান নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 05:49 AM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে বুধবার সকালে সন্ত্রাসীর গুলিতে এক দারোয়ান নিহত হয়েছে। নিহতের নাম সুলতান (৬০)। সকাল ৭টার দিকে ২৬ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই বাড়ির সামনে কয়েকজনের সঙ্গে আগুন পোহাচ্ছিলো পাশের বাড়ির দারোয়ান সুলতান। এক তরুণ এসে সুলতানকে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সুলতান।" পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে এর পেছনে চাঁদাবাজির কোনো ঘটনা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। দুই দিন আগে রাজধানীর মোহাম্মদপুরে এক বাড়ির সামনে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে এলোপাতাড়ি গুলি চালালে দুই জন আহত হন। একই ধরনের ঘটনা স