২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিসিএল এর ইন্টারনেট সার্ভিস চার্জ কমলো

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের সর্বনিু চার্জ কমিয়ে মাসিক তিনশ' টাকা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 06:16 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের সর্বনিু চার্জ কমিয়ে মাসিক তিনশ' টাকা করা হয়েছে। সোমবার বিটিসিএল এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের-পোস্ট পেইড ১২৮ কেবিপিএস (ব্রাউজিং আনলিমিটেড ও ২ গিগাবাইট পর্যন্ত ডাউনলোড) নতুন মাসিক চার্জ হবে ৩০০ টাকা। আর ২ গিগাবাইটের অতিরিক্ত ডাউনলোডের ক্ষেত্রে প্রতি কেবি ০.০০০১ টাকা হারে বিল হিসাব করা হবে। এ সার্ভিসের মাধ্যমে একই লাইনে একই সঙ্গে কথা বলা ও ইন্টারনেট ব্রাউজ করা যাবে। এছাড়া দিনরাত ২৪ ঘন্টার আনলিমিটেড ক্যাটাগরির তিনটি, প্রিপেইড ডে-টাইম ক্যাটাগরির তিনটি এবং প্রিপেইড নাইট টাইম ক্যাটাগরির তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এসব প্যাকেজের বিস্তারিত সুযোগ-সুবিধা জানতেwww.btcl.gov.bd, www.bcube.net.bd. www.ememsystems.netওয়েব ঠিকানায় ভিজিট করার অনুরোধ জানিয়েছে বিটিসিএল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.