২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ ও পূজায় বিদেশে বেড়াতে যাচ্ছেন ৩৫ হাজারের বেশি মানুষ

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ঈদ ও পূজার দীর্ঘ ছুটি। নাড়ির টানে ছুটছে মানুষ। কেউ কেউ লম্বা ছুটিকে কাজে লাগিয়ে অবকাশ কাটাতে যাচ্ছেন বিদেশ ঘুরতে; আবার কেউবা পরিবার-পরিজন নিয়ে যাচ্ছেন দেশের মনোলোভা-ঐতিহ্যবাহী পর্যটন এলাকায়। ওই সব এলাকার হোটেলগুলো ছুটির সময়ের জন্য একেবারেই ফাঁকা নেই। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 05:37 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের ঈদ ও পূজার লম্বা ছুটিতে বাংলাদেশ থেকে প্রায় ৩৫ হাজার মানুষ বিদেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন। ছুটির সময়ের জন্য দেশের ভেতরের পর্যটন এলাকা কক্সবাজার, সুন্দরবন, সেন্টমার্টিন, রাঙামাটি, বান্দরবান ও সিলেট এলাকার কোন হোটেলও ফাঁকা নেই। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হোটেল অ্যান্ড গেস্ট হাউজ ওনার্স অ্যাসোসিয়েশন ও বিভিন্ন পর্যটন সংস্থার কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন। তারা জানান, যানবাহন ও আবাসন সমস্যাসহ নানা অসুবিধা সত্বেও ঈদ ও পূজার ছুটিতে দেশের পর্যটন শিল্প জমজমাট হয়ে উঠছে। আর এই সুযোগে দেশের বিভিন্ন পর্যটন সংস্থাও দেশ-বিদেশে নানা ধরনের লোভনীয় প্যাকেজ ঘোষণা করেছে। দু'টি উৎসবের ছুটি পাশাপাশি হওয়ায় এবার পর্যটকও বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে এ সময়ের বেশিরভাগই দেশি পর্যটক। বিদেশি পর্যটকরা সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামঝি এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে এ দেশে বেড়াতে আসেন বলে জানান তারা। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, "এবার ভারত ও নেপালে প্রায় ২০ হাজার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীনে প্রায় ১০ হাজার এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশসহ মিশর ও দক্ষিণ আফ্রিকাতে যাচ্ছেন আরও প্রায় পাঁচ হাজার পর্যটক। "ঈদ ও পূজার ছুটি উপলক্ষে ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যটন ব্যবসা খুবই জমজমাট থাকবে।" এ সময়ে কক্সবাজার, সুন্দরবন, সেন্টমার্টিন, রাঙামাটি, বান্দরবান, সিলেট ও উত্তরাঞ্চলের বিভিন্ন পর্যটন এলাকার কোনও হোটেলেই সিট ফাঁকা নেই বলেও জানান তৌফিক উদ্দিন। এসব এলাকায় প্রতিদিন সাত থেকে আট হাজার মানুষের আবাসনের ব্যবস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, "সামনে লম্বা ছুটি থাকায় আরও মানুষ বেড়াতে চায়, কিন্তু থাকার মতো এতো জায়গা নেই।" বাংলাদেশ হোটেল অ্যান্ড গেস্ট হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজও জানালেন, এ দুই উৎসব উপলক্ষে সেপ্টেম্বরের শেষ ১০ দিন পর্যটন এলাকার হোটেলগুলোতে একেবারেই সিট ফাঁকা নেই। পর্যটন সংস্থা গ্যালাক্সি বাংলাদেশের মহাব্যবস্থাপক সৈয়দ গোলাম কাদের জানান, এ দু' উৎসবের ছুটি উপলক্ষে তারা দেশের বাইরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, নেপাল, দুবাই ও মিশর এবং দেশের মধ্যে কক্সবাজার, সেন্টমার্টিন, রাঙামাটি ও বান্দরবান ভ্রমণের প্যাকেজ ঘোষণা করেছেন। আর তাদের সব প্যাকেজই ইতিমধ্যে পর্যটকপূর্ণ হয়ে গেছে বলেও জানালেন গোলাম কাদের। বাংলাদেশ ট্রাভেল প্ল্যানার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিউদ্দিন আল মাসুদ জানালেন, ঈদ উপলক্ষে তারা দেশের বাইরে নেপাল ও ভারতের আগরতলা এবং দেশের মধ্যে কক্সবাজার ও সুন্দরবন ভ্রমনের প্যাকেজ ঘোষণা করেছেন। কোনও প্যাকেজেই এখন আর কোন আসন খালি নেই। তবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা এ উৎসবে তুলনামূলক নি