২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে চাঁদাবাজির অভিযোগে দুজন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলা সদরে চাঁদা না পেয়ে সরকারি কৃষি খামারের গুদাম নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে মঙ্গলবার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

রাজবাড়ী, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর পাংশা উপজেলা সদরে চাঁদা না পেয়ে সরকারি কৃষি খামারের গুদাম নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে মঙ্গলবার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নজরুল (২৫) ও পলাশ (২৩)। এদের উভয়ের বাড়ি পাংশা উপজেলার সত্যজিতপুর গ্রামে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠিকাদার মোহাম্মদ আলীর কাছে ওই দুইজন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ওসি জানান, ঠিকাদার বাদী হয়ে পাংশা থানায় ওই দুজনের বিরুদ্ধে একটি মামলা করেন। তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করে মঙ্গলবারই আদালতে সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১৭ ঘ.