২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোলাকিয়ায় ইমামতি: হাইকোর্টের স্থিতাবস্থা স্থগিত করেছে আপিল বিভাগ

দেশের সর্ববৃহৎ ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম নিয়োগের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার হাইকোর্টের নির্দেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সর্ববৃহৎ ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম নিয়োগের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার হাইকোর্টের নির্দেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। সরকারের অবেদনে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ কে সিনহা এ স্থগিতাদেশ দেন। আদালতে সরকার পক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। অপর পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। সোমবার শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম নিয়োগের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি ইমাম আবুল খায়ের মো. সাইফুল্লাহকে বাদ দিয়ে মো. ফরিদ উদ্দিন মাসউদ ও মো. খলিলুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না