২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট মাসে ৪৩৪ জনকে ওএসডি করা হয়েছে : আশরাফ

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ৪৩৪ জন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এরমধ্যে, সচিব, অতিরিক্ত সচিব, উপ-সচিব, সিনিয়র সহকারি সচিব এবং সহকারি সচিব রয়েছেন। সোমবার ফেনী ২ আসনের সাংসদ জয়নাল আবেদীদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ৪৩৪ জন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এরমধ্যে, সচিব, অতিরিক্ত সচিব, উপ-সচিব, সিনিয়র সহকারি সচিব এবং সহকারি সচিব রয়েছেন। সোমবার ফেনী ২ আসনের সাংসদ জয়নাল আবেদীদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান। বর্তমানে দশজন সচিব, দশজন অতিরিক্ত সচিব, ৩২ জন যুগ্ম-সচিব, ১৯ জন উপ-সচিব এবং দশজন সিনিয়র সহকারি সচিব ওএসডি অবস্থায় আছেন। সৈয়দ আশরাফ জানান, সাধারণ পদোন্নতি, পদায়নসহ বিভিন্ন কারণে সরকারি কর্মকর্তাদের ওএসডি করা হয়। সরকার দায়িত্ব গ্রহণের পর পদোন্নতিসহ বিভিন্ন কারণে সচিব পদে মোট ৪২ জন, ৮৯ জন অতিরিক্ত সচিব, ১০৯ জন যুগ্ম সচিব, ৩৯ জন উপ-সচিব, ১৫০জন সিনিয়র সহকারি সচিব এবং পাঁচজন সহকারি সচিবকে ওএসডি করা হয়েছে। এরমধ্যে, ২৯ জন সচিব, ৭২ জন অতিরিক্ত সচিব এবং ৮৬ জন যুগ্ম-সচিবকে পদোন্নতির জন্য ওএসডি করা হয়। এছাড়া, ২৪ জনকে সচিব পদে, ৫৭ জনকে অতিরিক্ত সচিব পদে, ৭৭ জনকে যুগ্ম-সচিব পদে, ৩৯ জনকে উপ-সচিব পদে এবং পাঁচজনকে পদায়ন করা হয়। এলপিআর-এ গেছেন আটজন সচিব এবং আটজন অতিরিক্ত সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/এইচএ/১১৪৪ঘ.