২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ভিজিএফ'র ৮৪ বস্তা চাল আটক, ইউপিসহ গ্রেপ্তার ৪

কালোবাজারে বিক্রির সময় শুক্রবার দুপুরে পাবনার বিসিক শিল্পনগরী থেকে ভিজিএফ কর্মসূচির ৮৪ বস্তার চাল আটক করেছে র‌্যাব। এসব চাল পাচারের সঙ্গে জড়িত অভিযোগে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

পাবনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালোবাজারে বিক্রির সময় শুক্রবার দুপুরে পাবনার বিসিক শিল্পনগরী থেকে ভিজিএফ কর্মসূচির ৮৪ বস্তার চাল আটক করেছে র‌্যাব। এসব চাল পাচারের সঙ্গে জড়িত অভিযোগে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ইনচার্জ ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ ফয়সল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার দোগাছি ও ভাড়ারা ইউনিয়নে দু:স্থদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ৮৪ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য বিসিক শিল্পনগরীতে আনা হয়। র‌্যাব এর একটি দল দুপুর ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই চাল আটক করে। দুপুর ১টার দিকে ইউপি সদস্য আব্দুল হাইসহ চারজনকে আটক করা হয় বলে র‌্যাব কর্মকর্তা জানান। তিনি জানান, ইউপি সদস্যকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে পাবনা থানায় মামলা হয়েছে। আটক বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের নাম জানাননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১১ ঘ.