২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আরও পাঁচজন সোয়াইন ফ্লু আক্রান্ত

দেশে বেড়েই চলেছে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার নতুন করে আরও পাঁচজন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 06:30 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে বেড়েই চলেছে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার নতুন করে আরও পাঁচজন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৪ এ। রোগতত্ত্ব, রোগ গবেষণা ও নিয়ন্ত্রণ ইনস্টিটিউট (আইইডিসিআর)'র ওয়েব সাইটে বৃহস্পতিবার এসব তথ্য দেওয়া হয়েছে। এর আগে বুধবার দেশে ২২ জনকে সোয়াইন ফ্লুতে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। ওইদিন দেশে সর্বোচ্চ সংখ্যক সোয়াইন ফ্লু রোগী শনাক্ত করা হয়। আইইডিসিআর'র ওয়েবসাইটে বলা হয়, এপ্রিল থেকে সেপ্টম্বর পর্যন্ত বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জা মৌসুম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আইইডিসিআর ও আইসিডিডিআর'বি এসব ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে কাজ করছে। দেশের প্রতিটি জেলার স্বাস্থ্য কর্মকর্তারা সতর্কাবস্থায় রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/০০৪৩ ঘ.