২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা পদে রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ জন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ রদবদলের সিদ্ধান্ত জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 05:00 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ঊর্ধ্বতন ১৩ জন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ রদবদলের সিদ্ধান্ত জানানো হয়। রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রশিক্ষণ স্কুলের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি বেগম ইয়াসমিন গফুরকে র‌্যাবের পরিচালক, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওবাইদুল্লাহকে র‌্যাবের পরিচালক, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বখতিয়ার আলমকে পুলিশ ট্রেনিং স্কুল রংপুরের কমান্ড্যান্ট, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম রওশন আরা বেগমকে এসবির প্রশিক্ষণ স্কুলের কমান্ড্যান্ট, বাগেরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট আওলাদ আলী ফকিরকে ফরিদপুরে, ফরিদপুরের সুপারিনটেনডেন্ট মীজানুর রহমানকে বাগেরহাটে, রাজবাড়ীর সুপারিনটেনডেন্ট মুশফেকুর রহমানকে খুলনার তৃতীয় এপিবিএন এর অধিনায়ক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত সুপারিনটেনডেন্ট আশরাফুজ্জামানকে রাজবাড়ীর সুপারিনটেনডেন্ট (চলতি দায়িত্বে), লালমনিরহাটের সুপারিনটেনডেন্ট (চলতি দায়িত্বে) আবুল ফয়েজকে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (চলতি দায়িত্বে), বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার কাজী মোরতাজ আহমেদকে বরিশাল আরআরএফ এর অধিনায়ক, পুলিশ সদরদপ্তরে যোগ দেওয়া সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামানকে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার, সিআইডির বিশেষ সুপারিনটেনডেন্ট নিশারুল আরিফকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার এবং সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার ইসরাইল হাওলাদারকে লালমনিরহাটের সুপারিনটেনডেন্ট করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসকে/২৩১০ঘ.