২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের ছেলে আব্দুল্লাহ হিল আযমীর চাকরিচ্যুতির বৈধতা চ্যালেঞ্জ

জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্তকৃত) আব্দুল্লাহ হিল আযমী চাকরিচ্যুতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন। রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. বোরহানউদ্দিনের বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 05:26 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্তকৃত) আব্দুল্লাহ হিল আযমী চাকরিচ্যুতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন। রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. বোরহানউদ্দিনের বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। আব্দুল্লাহ হিল আযমীর একজন আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিট আবেদনটি দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে। তিনি জানান, গত জুনে আব্দুল্লাহ হিল আযমীকে ব্রিগেডিয়ার জেনারেলের পদ থেকে বরখাস্ত করা হয়। তার পক্ষে রিট আবেদনের শুনানি করবেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আব্দুল্লাহ হিল আযমী পঞ্চম বিএমএ লং কোর্স সম্পন্ন করে ১৯৮০ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩২০ ঘ.