চট্টগ্রাম, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর টাইগারপাস এলাকায় বৃহস্পতিবার সকালে বাস চাপায় একজন পোশাক শ্রমিক মারা গেছেন।
নিহত ইয়াসমিন আক্তার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শ্যামপুর গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতলের (চমেক) উপ-পরিদর্শক (এসআই) জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে খুলশী থানাধীন টাইগারপাসের আমবাগান এলাকা থেকে ইয়াসমিন কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়।
আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয় বলে তিনি জানান।
এসআই জহুরুল হক জানান, বাস ও এর চালককে আটক করা যায়নি। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯২৩ ঘ.
bdnews24