জামালপুর, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুর সদর উপজেলার ভালুকা গ্রাম থেকে রোববার বিকেলে বিপুল পরিমাণ সাপের বিষ, স্বর্ণালংকার এবং একটি রিভলবারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- ভালুকা গ্রামের কিতাব আলী ও এনায়েতুর রহমান।
র্যাব-১ ঢাকা উত্তরা জোনের সহকারী পরিচালক আবুল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে রোববার বিকেল ৩টার দিকে ভালুকা গ্রামের বাড়ি থেকে কিতাব ও এনায়েতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ পাউন্ড কোবরা সাপের বিষ, ৪০ ভরি স্বর্ণালংকার এবং ৬ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
তিনি জানান, উদ্ধার করা এসব মালের আনুমানিক বাজারমূল্য ৬০ কোটি টাকা।
সদর থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, গ্রেপ্তার দু'জনকে র্যাব থানায় সোপর্দ করে একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24