ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে সারাদেশে সংঘঠিত যুদ্ধাপরাধের বিচার কেন্দ্রীয়ভাবে ট্রাইব্যুনালের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শুক্রবার রাতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মানিকগঞ্জ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে অনুষ্ঠানের একজন বক্তা তোবারক হোসেন আইনমন্ত্রীর উদ্দেশে বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে আমরা পক্ষ হতে চাই, তথ্য-প্রমাণ দিয়ে সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু সারাদেশে যেভাবে মামলা হচ্ছে তার বিচার কি কেন্দ্রীয়ভাবে হবে ? না কি অপরাধ যেখানে হয়েছে, সেইসব স্থানে বিচার হবে। এ বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।"
এর জবাবে শফিক আহমেদ বলেন, "একাত্তরে সারাদেশেই মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘঠিত হয়েছে। আমাদের লাখ লাখ মা-বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে। তেমনিভাবে হত্যা করা হয়েছে অসংখ্য বাঙালিকে। সেইসব যুদ্ধাপরাধীর বিচার কেন্দ্রীয়ভাবে ট্রাইব্যুনালের মাধ্যমে করা হবে।"
তিনি আবারও যুদ্ধাপরাধীদের বিচারের প্রত্যয় ব্যক্ত করে বলেন, "ইতোমধ্যে আমরা বিশ্ব স
bdnews24