ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে অতিবর্ষণজনিত জলাবদ্ধতা ও এ কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুরে জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা সিটি কর্পোরেশন, ওয়াসাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার প্রায় সারা রাতের প্রবল বৃষ্টিতে মঙ্গলবার অচল হয়ে পড়ে রাজধানী। বিভিন্ন সড়ক ও এলাকা পানিতে তলিয়ে যায়। বিঘি
bdnews24