চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানায় প্রায় তিন হাজার কার্টন চোরাই গার্মেন্টস পণ্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারি পরিচালক সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বুধবার মধ্যরাতে সিমেন্স হোস্টেলের কাছে শাহ আমানত নামে একটি গুদামে অভিযান চালিয়ে তিন হাজার ১১১ কার্টন বিভিন্ন গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়। এসময়
শাহ জালাল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকার মতো হবে বলে জানান তিনি।
ধারণা করা হচ্ছে, দেশের বিভিন্ন তৈরি পোশাক কারখানা থেকে চুরি করে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে এগুলো গুদামে মজুদ করা হয়েছিল।
র্যাব কর্মকর্তা মিজানুর জানান, বন্দর থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২২০৬ঘ.
bdnews24