২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আ. লীগ নেতার ওপর হামলায় আহত ১

পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবুর ওপর গুলি ও বোমা হামলা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

পাবনা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবুর ওপর গুলি ও বোমা হামলা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে আদালত চত্বরে এ হামলা চালানো হয়। হামলায় আহাদ বাবু প্রাণে বেঁচে গেলেও তার সহযোগী মাহবুব গুরুতর আহত হন। মাহবুবকে পাবনা জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান। মতিয়ার রহমান বলেন, সকাল ৯টার দিকে আহাদ বাবু ও মাহবুব মোটর সাইকেলে জজকোর্টে আসছিলেন। এ সময় আদালত ভবনের পেছন দিক থেকে ১০/১৫ জন সস্ত্রাসী তাদের লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ এবং ৭/৮ রাউন্ড গুলি করে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ইসহাক শামীম জানান, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। তিনি দোষীদের গ্রেপ্তার দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২২ ঘ.