২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় শনিবার ভোর রাতে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছে। এরা হলেন-হুজুর আলি (৫০) ও শহীদ (২৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 06:36 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

কুষ্টিয়া, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় শনিবার ভোর রাতে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছে। এরা হলেন-হুজুর আলি (৫০) ও শহীদ (২৫)। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুষ্টিয়াগামী একটি ট্রাক ভোররাত ৪টার সময় মিরপুর উপজেলার খাদিমপুর এলাকায় আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রাকে থাকা হুজুর আলি ও শহীদ ঘটনাস্থলেই মারা যান। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটিও আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা শেখ আতিয়ার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১২৪৫ ঘ.