২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের কচুয়ার ইউএনও লাঞ্ছিত

বাগেরহাটের কচুয়ার গজালিয়া ইউনিয়নে মঙ্গলবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে গিয়ে লাঞ্ছিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

বাগেরহাট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়ার গজালিয়া ইউনিয়নে মঙ্গলবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে গিয়ে লাঞ্ছিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম। উপজেলা চেয়ারম্যান শেখ মাহফুজুর রহমানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। পরে পুলিশ প্রহরায় ইউএনও ঘটনাস্থল ত্যাগ করেন বলে পুলিশ জানায়। মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী শিকদার মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে ইউনিয়ন পরিষদে না আসায় একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত হয়। তিনি বলেন, "মঙ্গলবার বিকেলে ভোট গ্রহণকালে আমি উপজেলা চেয়ারম্যানকে কেন্দ্রের বাইরে যেতে বলি। ভোট গ্রহণ শেষে তিনি তার লোকজন দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চেষ্টা করলে আমি মোকাবেলা করি।" এ ব্যাপারে মাহফুজুর রহমান বলেন, "ইউএনও আমাকে ঘটনাস্থল থেকে বের হয়ে যেতে বললে আমি তা জনসাধারণকে জানাই। এতে তারা ক্ষিপ্ত হয়ে ইউএনওর উপর হামলা চালায়।" কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম ইউএনওকে লাঞ্ছিত করার কথা স্বীকার করে বলেন, পুলিশ ইউএনওকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে। পরিষদ সদস্যদের গোপন ভোটে ইউপি সদস্য ইসাহাক আলী হাওলাদার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.