ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারওয়ানবাজারের তিন খুনের মামলার তিন আসামীকে আগামী আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নবী সোলায়মান, নুরুল ইসলাম ও সাঈদ নামে ওই আসামীদের এই সময়ের মধ্যে গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি মো.আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের বেঞ্চ ওই তিনজনের আগাম জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
তারা হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের এ আবেদন জানান।
তাদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।
গত ২৬ জুন ঘটনার দিনই তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন এ ঘটনায় নিহত ফারুক মোল্লার ছোটভাই মোশারফ হোসেন মোল্লা। চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হামলা চালিয়ে ওই তিনজনকে হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৩৮ঘ.
bdnews24