২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারা কর্মকর্তা মারধরের মামলায় পিন্টুর জামিন

কারা কর্মকর্তা মারধরের মামলায় সোমবার জামিন পেয়েছেন সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। বিডিআর বিদ্রোহ মামলায় একদিন আগেই এ বিএনপি নেতার জামিনের আবেদন নাকচ করে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা কর্মকর্তা মারধরের মামলায় সোমবার জামিন পেয়েছেন সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। বিডিআর বিদ্রোহ মামলায় একদিন আগেই এ বিএনপি নেতার জামিনের আবেদন নাকচ করে আদালত। কারা কর্মকর্তা মারধরের মামলায় নাসিরউদ্দিনকে জামিন দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ এন এম বশির উল্লাহ। পিন্টুর আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিলখানা মামলায় পিন্টু কারাগারে থাকায় এ মামলায় জামিন হলেও পিন্টু মুক্তি পাচ্ছেন না।" জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার পিন্টুর বিরুদ্ধে ২০০৮ সালের ১০ নভেম্বর কারাবন্দি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের উপ কারারক্ষক মাসুদুর রহমান এবং কারারক্ষী মোহাম্মদ আলীকে মারধরের অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়। ওই বছরের ১৪ ডিসেম্বর জামিনে ছাড়া পান তিনি। পরে মামলার ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বিডিবিআর বিদ্রোহে উস্কানি এবং বিদ্রোহী জওয়ানদের পালাতে সহায়তা করার অভিযোগে গত ২ জুন পিন্টুকে আবার গ্রেপ্তার করে পুলিশ। তখন কারাগারে মারধরের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৩০ ঘ.