২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নিয়ে প্রতিবেদনে কোনও দুরভিসন্ধি ছিল না: টিআইবি

জাতীয় সংসদে অপচয় নিয়ে নিজেদের প্রতিবেদন প্রকাশের পেছনে কোনও দুরভিসন্ধি ছিল না বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদও জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 08:22 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে অপচয় নিয়ে নিজেদের প্রতিবেদন প্রকাশের পেছনে কোনও দুরভিসন্ধি ছিল না বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদও জানিয়েছে তারা। গত ৪ জুলাই প্রকাশিত টিআইবির এক প্রতিবেদনে বলা হয়, নবম সংসদের প্রথম অধিবেশনে কোরাম সঙ্কটের কারণে সাড়ে ৫ কোটি টাকা অপচয় হয়েছে। এর প্রতিক্রিয়ায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জুলাই সংসদে বলেন, প্রতিবেদনটিকে 'দুরভিসন্ধি ও পক্ষপাতমূলক'। টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সাবেক চেয়ারম্যান মোজাফফর আহমদ শনিবার বলেন, "প্রধানমন্ত্রী টিআইবি'র গবেষণা প্রতিবেদনকে পক্ষপাতমূলক ও দুরভিসন্ধি বলেছেন, এটা আমরা সঠিক মনে করি না। টিআইবি দুরভিসন্ধিমূলক কোনও কিছুই করেনি। শুধু পর্যবেক্ষণ তুলে ধরেছে।" শনিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। মোজাফফর জানান, টিআইবির ওই প্রতিবেদনে ১০টি বিষয়ে ৩২টি পর্যবেক্ষণ ছিল। এরমধ্যে দুটি বিষয়ে কোরাম সঙ্কট ও সংসদীয় কমিটির বৈঠক নিয়ে ভিন্নতা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, "সংসদ অধিবেশন যথাসময়ে শুরু হয়নি, দেরিতে শুরু হয়েছে- এটা স্পিকারও স্বীকার করেছেন। ৮টি সংসদীয় কমিটির বৈঠক হয়নি-এটাও সত্য। "টিআইবি স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। যে প্রতিবেদনটি নিয়ে কথা উঠেছে, তার প্রকাশ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারও ছিলেন। সেখানেও বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।" সাংবাদিকদের সঙ্গে কথা হওয়ার আগে মোজাফফর আহমদ নীতি গবেষণা কেন্দ্র'র উদ্যোগে 'এনজিওদের জবাবদিহিতা ও দায়বন্ধতা : সা