২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত ঘণ্টা পর অস্ত্র উদ্ধার, কনস্টেবল বরখাস্ত

রাজধানীর উপকণ্ঠে সাভারের তুরাগ নদীতে পুলিশের ওপর হামলা চালিয়ে লুট করা অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। নদীতে পড়ে খোয়া যাওয়া অস্ত্রটিও পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আমিন বাজারের কাছে ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদীর চাঁনপুর ঘাট এলাকায় তল্লাশি চালিয়ে সাতঘণ্টা পর অস্ত্র দুটি উদ্ধার করে। পার্শ্ববর্তী মহল্লার ঘাট থেকে উদ্ধার করা হয় পুলিশের ব্যবহৃত ট্রলারটি। সাভার থানার কনষ্টেবল আব্দুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 11:23 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

সাভার (ঢাকা), জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর উপকণ্ঠে সাভারের তুরাগ নদীতে পুলিশের ওপর হামলা চালিয়ে লুট করা অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। নদীতে পড়ে খোয়া যাওয়া অস্ত্রটিও পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আমিন বাজারের কাছে ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ কর্মকর্তারা জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদীর চাঁনপুর ঘাট এলাকায় তল্লাশি চালিয়ে সাতঘণ্টা পর অস্ত্র দুটি উদ্ধার করে। পার্শ্ববর্তী মহল্লার ঘাট থেকে উদ্ধার করা হয় পুলিশের ব্যবহৃত ট্রলারটি। এদিকে কর্তব্যে অবহেলার কারণে দুপুরে সাভার থানার কনষ্টেবল আব্দুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহ জানান, ডুবুরীরা ১২ টার দিকে লুট হওয়া শর্টগানটিসহ দুটি শর্টগানই উদ্ধার করেছেন। তবে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান। ঢাকা জেলা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সাভার সার্কেল) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দায়িত্বে অবহেলার কারণে পুলিশ কনষ্টেবল আব্দুল করিমকে বরখাস্ত করা হয়ছে। ওসি নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৈয়দ আজিজুল হকের নেতৃত্বে পুলিশের সাত সদস্যের একটি দল ট্রলারে করে তুরাগ নদীতে বুধবার রাত থেকে টহল দিচ্ছিল। ভোর ৫টার দিকে একদল ডাকাত পুলিশের ট্রলারে হামলা চালায়। "এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে পুলিশের একটি শটগান ডাকাতরা লুট করে নিয়ে যায়।" অপর একটি শটগান তুরাগ নদীতে পড়ে যায় বলে তিনি জানান। তুরাগ নদীতে ডাকাতি ও মাদক পাচার রোধে স