ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেদারল্যান্ডসের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী বার্ট কোয়েন্ডারস দু'দিনের সফরে রোববার সকালে ঢাকা এসে পৌঁছেছেন।
ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পানি সম্পদ ব্যবস্থাপনা) নিলস ভিনিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, পরিবহন, গণপূর্ত ও পানি ব্যবস্থাপনা বিষয়ক ডাচ উপ-মন্ত্রী টিনেকি হুইজিনগাও ঢাকা পৌঁছেছেন।
দূতাবাসের ওই কর্মকর্তা জানান, দুই ডাচ মন্ত্রী সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে সাক্ষাত করবেন।
এছাড়া তারা সংসদ সদস্য, শিক্ষাবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ এবং এনজিও ও ব্যবসায়ী স
bdnews24