২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা থেকে বিডিআর সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

পিলখানা সদর দপ্তর থেকে শুক্রবার দুপুরে এক বিডিআর সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা সদর দপ্তর থেকে শুক্রবার দুপুরে এক বিডিআর সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নিউমার্কেট থানা পুলিশ। নিহত বিডিআর সদস্যের নাম রফিকুল ইসলাম (২৭), ব্যাজ নম্বর ৬৭২২৫। তিনি ৩৩ রাইফেলস ব্যাটালিয়নে সিগন্যাল ম্যান পদে কর্মরত ছিলেন। নিহতের পিতার নাম শামসুদ্দীন হাওলাদার। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ার বেতবাড়িয়ায়। এ নিয়ে ২৫-২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের ঘটনার পর আত্মহত্যা, হার্ট অ্যাটাক ও বিভিন্ন রোগে ৩০ জন বিডিআর সদস্যের মৃত্যু হলো। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক শাহনেওয়াজ জানান, দুপুর ২টার দিকে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক গোলাম মোর্শেদ তালুকদার আরএসবি লাইন পঞ্চম তলার পূর্ব পাশের প্রথম বাথরুম থেকে জানালার গ্রিল থেকে রফিকুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। পরে পুলিশ তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে বিকেল ৩টার দিকে নিউমার্কেট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ (মামলা নং ১৬/০৯)। এদিকে আমাদের ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি জানান, রাত ১০টার দিকে নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসে পুলিশ। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে বলা হয় , নিহতের মুখমণ্ডল গামছা দিয়ে মোড়ানো ছিল। তার পা মেঝেতে স্পর্শ করে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এইচএ/২২৩৬ ঘ.