২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বাস খাদে, নিহত ১

সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 08:49 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

সুনামগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক মনির। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।" নিহতের নাম ময়েজ উল্লাহ (৭০)। তার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমআই/১৪৫৭ ঘ.