ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের এসকাপ এর অনুমোদন পেলেই এশিয়ান হাইওয়ের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এজন্য ইতোমধ্যে তিনটি সম্ভাব্য রুট নির্বাচন করার কথাও জানান তিনি।
বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে প্রধানমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
শেখ হাসিনা বলেন, "সরকার বাংলাদেশকে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন সাপেক্ষে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশনে (এসকাপ) পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পেলে এশিয়ান হাইওয়ের বাস্তবায়ন কাজ শুরু করা হবে।"
নওগাঁ-২ আসনের মো. শহীদুজ্জামান সরকারের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো জানান, এশিয়ান হাইওয়ের তিনটি সম্ভাব্য রুট (পথ) নির্বাচন করা হয়েছে।
প্রথমটি তামাবিল, সিলেট, সরাইল, কাঁচপুর, ঢাকা, মাওয়া, ভাটিয়াপাড়া, নড়াইল, যশোর ও বেনাপোলকে সংযোগকারী। দ্বিতীয়টি বাংলাবান্ধা, পঞ্চগড়, রংপুর, বগুড়া, বঙ্গবন্ধু সেতু, টাঙ্গাইল, ঢাকা, কাঁচপুর, সরাইল, সিলেট, তামাবিলকে সংযোগকারী এবং তৃতীয়টি মংলা বন্দর, যশোর, বনপাড়া, হাটিকামরুল, কাঁচপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফকে সংযোগকারী সড়ক।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল ৪টা ৮ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়।
নদীর উজানের ভারতের বাঁধ নির্মাণ প্রসঙ্গে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর এক প্রশ্নের জবাবে হাসিনা সংসদকে জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এরমধ্যে ভারত গঙ্গা নদীর উজানে ফারাক্কা ব্যারাজ, মহানন্দা নদীর উজানে মহানন্দা ও তিস্তা নদীর উজানে তিস্তা ব্যারেজ নির্মাণ করেছে।
এছাড়া ভারতে মনু, খোয়াই, গোমতি নদীর উজানে ব্যারেজ নির্মাণ করা হয়েছে। মহুরি নদীর উজানে কালসি ব্যারাজ নির্মাণাধীন ।
বঙ্গোপসাগরে সীমানা নির্ধারণ প্রসঙ্গে জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে হাসিনা সংসদকে জানান, বাংলাদেশ ইতিমধ্যে বঙ্গোপসাগরে ১২ নটিক্যাল মাইল আঞ্চলিক সমুদ্র, ১৮ নটিক্যাল মাইল সন্নিহিত এলাকা, ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একান্ত অর্থনৈতিক এলাকা ঘোষণা করেছে।
২০০ নটিক্যাল মাইলের বাইরে ১৫০ নটিক্যাল মাইল অথবা তদুর্ধ্ব এলাকা বাংলাদেশের স
bdnews24