২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা আইন অনুযায়ী নিরাপত্তা পাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে আইন অনুযায়ী নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জানিয়েছেন স্বরাষ্ট্র্রমন্ত্রী সাহারা খাতুন। খালেদার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার যে অভিযোগ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই মন্ত্রী এ কথা জানান। সাহারা বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা আইন সম্মতভাবেই দেওয়া হচ্ছে। আগামীতেও এর ব্যত্যয় ঘটবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 08:26 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে আইন অনুযায়ী নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জানিয়েছেন স্বরাষ্ট্র্রমন্ত্রী সাহারা খাতুন। খালেদার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার যে অভিযোগ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই মন্ত্রী এ কথা জানান। সাহারা বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা আইন সম্মতভাবেই দেওয়া হচ্ছে। আগামীতেও এর ব্যত্যয় ঘটবে না।" সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল বুশাইরির সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সৌদি আরবে প্রশিক্ষিত শ্রমিক পাঠানো, হাজিদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান এবং সৌদি প্রবাসী শ্রমিকদের স্বাচ্ছন্দ্যে কাজ করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সাহারা খাতুন। সারা দেশে আদালত প্রাঙ্গণে জঙ্গি ও সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "২০০৫ সালে আাদালত প্রাঙ্গণসহ দেশের ৬৩ টি জেলায় বোমা হামলা হয়েছিল, এবারও বিভিন্নভাবে জঙ্গি ও সন্ত্রাসী হামলার হুমকির কথা শুনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।" তিনি বলেন, "সর্বত্রই আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। জনগণকেও সজাগ থাকতে হবে।" তিনি সন্ত্রাসী-জঙ্গিদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার অনুরোধ করেন। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে যত দ্রুত সম্ভব তদন্ত সংস্থা গঠন করা হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এ বিষয়ে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ৩০ জুনের মধ্যে ট্রাইবুন্যাল গঠন, তদন্ত সংস্থা গঠন ও আইনজীবী নিয়োগ চূড়ান্ত করার কথা জানিয়েছিল আইন মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএম/আরএ/এমআই/১৪২৮ ঘ.