২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দু'-একদিন চলতে পারে ভ্যাপসা গরম

দুপুর তিনটা। প্রেস ক্লাবের সামনে বাসের অপেক্ষায় দঁড়িয়ে বহু যাত্রী। সবাই ঘেমে একাকার। কপালের ঘাম ঘাম মুছছেন বারবার। রুমাল বা টিস্যুতে ঘাম মুছতে না মুছতেই আবার ভিজে যাচ্ছেন সবাই। শুধু খোলা আকাশের নিচের বাস স্টপ নয়, এ অবস্থা রাজধানীসহ দেশের সর্বত্রই। ভাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 08:32 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দুপুর তিনটা। প্রেস ক্লাবের সামনে বাসের অপেক্ষায় দঁড়িয়ে বহু যাত্রী। সবাই ঘেমে একাকার। কপালের ঘাম ঘাম মুছছেন বারবার। রুমাল বা টিস্যুতে ঘাম মুছতে না মুছতেই আবার ভিজে যাচ্ছেন সবাই। শুধু খোলা আকাশের নিচের বাস স্টপ নয়, এ অবস্থা রাজধানীসহ দেশের সর্বত্রই। ভাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এমনটা হচ্ছে। অধিদপ্তরের কর্মকর্তা রাশেদুজ্জামান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাতাসে আর্দ্রতা ছিল বেশি। তাপমাত্রাও বেশি। এছাড়া সাগরে ছিল লঘুচাপ। সব মিলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এ অবস্থা আরো দু'-একদিন চলতে পারে বলে তিনি জানান। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি। সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৭৯ শর্তাংশ। সন্ধ্যা ৬টায় ৭৮ শতাংশ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন চট্টগ্রামে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ আর্দ্রতা রেকর্ড করা হয় চট্টগ্রামে ভোর ৬টায় ৯৭ শতাংশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খূলনা ও রাজশাহী বিভাগের দু'-এক জায়গাসহ ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৫১ মিলিমিটার। ঢাকায় রাতে বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/০১২৭ ঘ.