২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিমকোর্টের নিরাপত্তা জোরদারে আইন মন্ত্রণালয়ের সুপারিশ

সরকার সুপ্রিম কোর্টে হামলার আশঙ্কা করছে না জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সুপারিশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সুপ্রিম কোর্টে হামলার আশঙ্কা করছে না জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সুপারিশ করা হয়েছে। রোববার বিকেলে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি একথা বলেন। আইন মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, সুপ্রিম কোর্টে হামলা হতে পারে- এমন আশঙ্কার কথা জানিয়ে একটি গোয়েন্দা সংস্থা আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল। এর ভিত্তিতে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় আইন মন্ত্রণলয়। শফিক আহমেদ বলেন, "সুপ্রিম কোর্টে কোনো রকম হামলার আশঙ্কা করছি না। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সুপারিশ করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/২০০৯ঘ.