২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশিয়ান সিটির পাশের ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর দক্ষিণখান থানার নর্দ্দা আশিয়ান সিটির পাশের ডোবা থেকে রোববার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইমরান হোসেন (২৫)। সে তেজগাঁও কলেজের ছাত্র বলে ধারণা করছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 09:46 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখান থানার নর্দ্দা আশিয়ান সিটির পাশের ডোবা থেকে রোববার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইমরান হোসেন (২৫)। সে তেজগাঁও কলেজের ছাত্র বলে ধারণা করছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, "নর্দ্দা আশিয়ান সিটি অফিসের পাশের ডোবা থেকে রোববার দুপুর ১২ টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারা ফোনে খবর দেওয়ার পর আমরা লাশটির সন্ধান পাই।" লাশ উদ্ধারে যাওয়া পুলিশ কর্মকর্তারা জানান, নিহত ইমরানের পকেটে তেজগাঁও কলেজের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। অস্পষ্ট পরিচয়পত্রের তথ্যানুযায়ী নিহতের নাম ইমরান হোসেন। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। বাসা ২৬২/২৬৩ জেএন সাহা রোড, লালবাগ। সে তেজগাঁও কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএম/এইচএ/১৫৫০ ঘ.