২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ২০ কর্মকর্তা-কর্মচারী পুনর্বহালে হাইকোর্টের নির্দেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরিচ্যুত ক্যাপ্টেন ইমরান আহমেদসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে এক মাসের মধ্যে পুনর্বহাল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সময়ের মধ্যে বকেয়া বেতন-ভাতা দিয়ে তাদের জ্যেষ্ঠতা নিশ্চিত করার জন্যও সরকার ও জাতীয় এ বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরিচ্যুত ক্যাপ্টেন ইমরান আহমেদসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে এক মাসের মধ্যে পুনর্বহাল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সময়ের মধ্যে বকেয়া বেতন-ভাতা দিয়ে তাদের জ্যেষ্ঠতা নিশ্চিত করার জন্যও সরকার ও জাতীয় এ বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি আজিজুল হকের বেঞ্চ বিমানের চাকরিচ্যুত এই কর্মকর্তা-কর্মচারীদের করা পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়। ২০০৬ ও ২০০৭ সালে বিমানের এই ২০ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতরা ২০০৮ সালে রিট আবেদন করলে তাদের চাকরিচ্যুতি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন পুনর্বহালের নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছিল। আবেদনকারীদের পক্ষে রিটটি পরিচালনা করেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন ও মনসুরুল হক। বিমানের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এসকে/২০৩৬ঘ.