ব্রাহ্মণবাড়িয়া, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জয়পুর গ্রামে সোমবার সকালে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
পুলিশ দুদলের দলনেতাকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ইউপি সদস্য জামসেদ মিয়া ও সোলেমান মিয়া।
আহতদের কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, মূলগ্রাম ইউনিয়নের জয়পুর গ্রামের জামসেদ মিয়া ও সোলেমান মিয়ার দলের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল ৮টায় দুগ্র"পের কয়েকশ লোক প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২২৩৪ ঘ.
bdnews24