২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পে-কমিশনের সুপারিশ জুলাই থেকে কার্যকরের সুপারিশ হবে

সরকার ঘোষিত পে-কমিশনের সুপারিশ আগামী জুলাই মাস থেকে কার্যকর করার সুপারিশ করবে পে-কমিশনের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ প্রণয়নে গঠিত সচিব কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত পে-কমিশনের সুপারিশ আগামী জুলাই মাস থেকে কার্যকর করার সুপারিশ করবে পে-কমিশনের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ প্রণয়নে গঠিত সচিব কমিটি। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রথম সভা শেষে কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ সাংবাদিকদের একথা জানান। সভায় সাত সদস্যের কমিটির সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, আইন সচিব কাজী হাবিবুল আউয়াল, সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ, অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক, প্রতিরক্ষা সচিব কামরুল হাসান এবং পরিকল্পনা সচিব আব্দুল মজিদ উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ জানান, পে-কমিশনের প্রস্তাবিত কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে বেতনের হার রাখা হয়েছে ১ : ১১.২৫। এতে অনেক বেতন বৈষম্য সৃষ্টি হবে মন্তব্য করে তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে সচিব কমিটির পক্ষ থেকে এ হার ১ : ১০-এর মধ্যে রাখার প্রস্তাব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বৈষম্য অনেকটাই কমে আসবে। সচিব বলেন, নতুন পে-কমিশন কার্যকর হলে সেনাবাহিনীর সদস্যদের জন্য আট হাজার কোটি টাকা এবং শিক্ষকদের জন্য দুই হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে। এসব বিষয় নিয়ে কমিটি শিক্ষক প্রতিনিধি এবং কর্মকর্তা ও কর্মচারিদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবে। স্থায়ী পে-কমিশনের দাবি প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরাও স্থায়ী পে-কমিশন গঠনের পক্ষে। কারণ প্রত্যেকবার মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন করে পে-কমিশন গঠন করতে হয়। স্থায়ী পে-কমিশন গঠন হলে এটি আর করার প্রয়োজন হবে না। ফলে মূল্য বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গেই কমিশন তাদের কাজ শুরু করতে পারবে। স