২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবলীগের বহিষ্কৃত নেতা নিহত

বরিশাল নগরীর দপদপিয়া ফেরি ঘাট এলাকায় শুক্রবার ভোরে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জালাল আকন (৩৬) নামে যুবলীগের এক বহিষ্কৃত নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 06:00 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

বরিশাল, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর দপদপিয়া ফেরি ঘাট এলাকায় শুক্রবার ভোরে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জালাল আকন (৩৬) নামে যুবলীগের এক বহিষ্কৃত নেতা নিহত হয়েছেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার বোয়ালীয়ার নন্দপাড়া গ্রামের মৃত মোতাহার আকনের ছেলে। র‌্যাব-৮ এর লেফটেন্যান্ট কমান্ডার কে এম মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জালাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দপদপিয়া ফেরি ঘাট এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে- এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল এলাকাটি ঘিরে ফেলে। এ সময় জালালের সঙ্গীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। তিনি বলেন, "এ সময় র‌্যাবও আত