২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বজ্রপাতে ২ জন নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামে সোমবার রাতে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে নারীসহ দুজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 04:52 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

বাগেরহাট, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামে সোমবার রাতে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম.এ আউয়ালের ভাই আবুল কালাম আজাদ (৫২), এবং খুলনার জিন্নাপাড়া এলাকার সোহরাব হোসেনের স্ত্রী রীনা বেগম (২৮)। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়েম উদ্দিন খান মঙ্গলবার সকালে এই প্রতিবেদককে বলেন, "সোমবার রাতে বজ্রপাতে ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের দুই পথচারী নিহত হয়েছেন। এরা বাড়ি ফেরার পথে রাস্তায় বজ্রপাতের কবলে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।" এ সময় রীনা বেগম খুলনা থেকে ফকিরহাটের শুভদিয়া এলাকায় বোনের বাড়ি বেড়াতে আসছিলেন এবং শুভদিয়া ইউনিয়নের চেয়ারম্যানের ভাই আবুল কালাম আজাদ বাড়ি ফিরছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জিএনএ/১০৫৩ ঘ.