জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. এএ মামুন জার্মানির মর্যাদাপূর্ণ 'ফ্রেডরিক উইলিয়াম ব্যাসেল রিসার্চ অ্যাওয়ার্ড' লাভ করেছেন।
বুধবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য জার্মানির আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন তাকে এ পুরষ্কার দিচ্ছে। পুরষ্কারের মূল্যমান হচ্ছে ৪৫ হাজার ইউরো।
বাংলাদেশের বিজ্ঞানীদের মধ্যে ড. মামুনই প্রথম এই পুরষ্কার পেলেন।
আগামী ৮ থেকে ১০ জুন জার্মানিতে ফ্রেডরিক উইলিয়াম ব্যাসেল রিসাচ অ্যাওয়ার্ড অর্জনকারীদের সংবর্ধনা ও পুরষ্কার দেওয়া হবে।
দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ড. মামুনের দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৪ ঘ.
bdnews24